শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

কাউনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভলিবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় শুরু হয়েছে “উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট–২০২৫”।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু সহ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে।

উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে। খেলার প্রতিটি মুহূর্তে মাঠে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ