শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

কাউনিয়ায় আরকে রোডের ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কাউনিয়ায় নিখোঁজের পরদিন মঙ্গলবার বাড়ির পিছনে ডোবায় পাওয়া গেল সহিজন বেগম (৮১) নামের বৃদ্ধ নারীর লাশ।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ গ্রামের মৃত আঃ রহমানের স্ত্রী সহিজন বেগম সোমবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পাড়া প্রতিবেশিসহ আত্মীয় স্বজনের বাড়িতে সহিজনের খোঁজ খবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।

তবে মঙ্গলবার দুপুরে এক প্রতিবেশি বাড়ির পিছনে শাহাবাজ গ্রামে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের ধারে ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় এক নারীর লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরিবারের লোকজনসহ নিমিষেই শত শত উৎসুক মানুষের ভীড় জমে যায় ডোবার পাড়ে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে ডোবার মাঝ দিয়ে সরু একটি রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে স্থানীয় এক দোকানে কেনা কাটা করে বাড়িতে ফেরার পথে হয়তো পা পিছলে ডোবার পানিতে পরে ডুবে গিয়ে তিনি মারা যান। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ডোবা থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ