শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

কাউনিয়ায় অনলাইন জুয়া খেলায় হেরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা  

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কাউনিয়ায় বন্ধুর কাছে টাকা ধার নিয়ে অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে কীটনাশক পান করে আসিফ আলী (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের পুত্র কলেজ ছাত্র আসিফ (২০) বন্ধুর কাছে ১৬ হাজার ৫শ’ টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে যায়।

পরে, ওই বন্ধু আসিফের কাছে ধারের টাকা চাইলে সে চিন্তিত হয়ে পড়ে। পরিশেষে বৃহস্পতিবার সন্ধায় তিস্তা রেল সেতুর নীচে বসে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। স্থানীয় লোকজন তাকে ছটফট করতে দেখে বৃহস্পতিবার রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়।

এরপর, তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ