শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কাউনিয়ায় অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্তে থানা পুলিশের আহ্বান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে ১৭ অক্টোবর ২০২৫ ইং সদরা তালুক মৌজাস্থ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী একটি ১৭ অক্টোবর হত্যা মামলা রুজু করা হয়েছে, কাউনিয়া থানার মামলা নং ৫!

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবার পানি থেকে গলিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট, চুল ছোট এবং কালো-সাদা মিশ্র। গায়ে গোলাপি রঙের গোলগলা গেঞ্জি ও সবুজ কাপড় পেচানো ছিল। লাশ পচে যাওয়ায় গায়ের রং ও অন্যান্য বৈশিষ্ট্য স্পষ্টভাবে চেনা সম্ভব হয়নি।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ,আমরা লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন পর্যন্ত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও এলাকায় বার্তা পাঠানো হয়েছে।” কেউ যদি উক্ত নারীর পরিচয় বা তাঁর আত্মীয়-স্বজন সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কাউনিয়া থানায় , যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

ওসি আরও জানান, “অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হলে হত্যার রহস্য উদঘাটনে বড় ধরনের অগ্রগতি হবে। তদন্ত অব্যাহত রয়েছে।”

যোগাযোগের ঠিকানাঃ

অফিসার ইনচার্জ, কাউনিয়া থানা, রংপুর

মোবাইল: ০১৩২০-১৩১৫৬৩

ডিউটি অফিসার, কাউনিয়া থানা, রংপুর

মোবাইল: ০১৩২০-১৩১৬৬৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ