শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বাড়িতে কলের পানি গড়ানো নিয়ে চাচার হাতে দুই ভাতিজা নিহত

ডেস্ক রিপোর্ট / ৬৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার শিবপুর উপজেলার বৈলাবো গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম রানা (৩৫) ও আলিউর রহমান সোহাগ (৪০)।

এ প্রসঙ্গে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে রানা ও তার পরিবারের সঙ্গে আপন চাচা মামুনের দ্বন্দ্ব চলছিলো। সম্প্রতি মামুনের বাড়ির কলের পানি রানা ও সোহাগদের বাড়িতে আসছিলো। সন্ধ্যায় রানা পানি বন্ধের জন্য চাচা মামুনকে ব্যবস্থা নেওয়ার কথা জানাতে যায়। ওই সময় রানা ও সোহাগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মামুন। পরে মামুন তার দুই ছেলে দিদার ও বিদুৎকে নিয়ে দা, ছুড়ি ও শাবল নিয়ে রানার উপর হামলা চালায়।

রানাকে বাঁচাতে তার বড় ভাই সোহাগ এগিয়ে গেলে তার ওপরও হামলা করা হয়। এসময় এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাত ও উপর্যুপরি ছুরিকাঘাতে দুই ভাই মাটিতে লুটিয়ে পরেন। এসময় ঘটনাস্থলেই রানা মারা যায়। পরে সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে শিবপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ