শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

এবার নতুন ভোটার হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার: ইসি

ডেস্ক রিপোর্ট / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এবার নতুন করে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক।

মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনে এ তথ্য জানায় সচিবালয়। সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ইসি সচিব বলেছিলেন, হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।

সবশেষ এ বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এর পর গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

১০ আগস্ট হালনাগাদ করা ভোটারের যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ইসি বলেছে, সেখানে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হচ্ছেন। মৃত ভোটারদের বাদ দিয়ে ও নতুনদের যুক্ত করে এবার ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়াবে পৌনে ১৩ কোটির মত; যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, সব উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে দেশজুড়ে এ খসড়া তালিকা উন্মুক্ত স্থানে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ