শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে স্কুল থেকে ধানের শীর্ষের সিলমারা ব্যালট উদ্ধার ইউএনও অবরুদ্ধ

বার্তা প্রতিবেদক পীরগঞ্জ: / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও বিতর্ক থামছে না রংপুর-৬ পীরগঞ্জ আসনে। ভোটের ৩দিন একটি ভোট কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে ধানের শীর্ষের সিলমারা ব্যালট পেপার ও সিল।
সোমবার (১৬ফেব্রুয়ারী) দুপুরে পীরগঞ্জ হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি বন্ধ কক্ষ থেকে সিলমার ব্যালট পেপার উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার। ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট দেখে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ভোট কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পুরা এলাকা।
ভোট শেষ, ফল ঘোষণা শেষ হয়েছে। ভোটের কয়েকদিন পরে পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর ধানের শীষের আলামত। সোমবার স্কুল খোলার পর শিক্ষার্থীরা একটি ভাঙা আলমারিতে দেখতে পায় এ ব্যালট পেপারগুলো। সংবাদ পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন ঘটনাস্থলে গিয়ে ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট, গণভোটের ব্যালট এবং ২টি সিল উদ্ধার করেন।
হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভোটের পর আজ সোমবার স্কুল খোলা চেয়ার-টেবিল ঠিক করতে গিয়ে বিদ্যালয়ের একটি ভাঙ্গা আলমিরাতে শিক্ষার্থীরা এসব ব্যালট পেপার দেখতে পায়। ধানের শীষের প্রতীকের ‍সিলমারা ব্যালট ও গণভোটের ব্যালট এবং দুইটি সিলও পাওয়া যায়। রুমগুলো নতুন ও দরেজা জানালাগুলোও ভালো করে বন্ধ ছিলো তাই বাইরে থেকে রুমে এসব ঢোকানো অসম্ভব বলেও জানান প্রধান শিক্ষক।
এই খবর ছড়িয়ে পড়লে স্কুলের জন সাধারণের সমাগম বাড়ে শত শত মানুষ জড়ো হয় এলাকাবাসী অভিযোগ করেন, ভোটের দিন কারচুপি হয়েছে। এই ঘটনায় এলাকাবাসি ক্ষোভে ফেটে পড়ে তারা জড়িতদের শাস্তির দাবি জানান।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রমান সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে রংপুর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম জানান,আমাকে ইচ্ছাকৃতভাবে হরানো হয়েছে। পীরগঞ্জবাসী এটা কোনভাবে মেনে নেবেনা আমি ভোট পুনঃগনোনার দাবী জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ