শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

এবার জামায়াত নেতার হামলায় প্রাণ গেলো বিএনপি নেতার

ডেস্ক রিপোর্ট / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কক্সবাজারে জামায়াত নেতাকর্মীদের হামলায় আহত রহিম উল্লাহ সিকদার নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। নিহত রহিম সিকদার কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জাহেদ নামে এক ব্যক্তির গতিরোধ করে মারধর করে। খবর পেয়ে তার চাচাতো ভাই রহিম সিকদারসহ কয়েকজন ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা রহিম সিকদার ও তার সঙ্গে যাওয়া লোকজনের ওপরও হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের দাবি, হামলায় নেতৃত্ব দেয়া আব্দুল্লাহ আল নোমান ও মিজান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী জানান, পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে অভিযুক্ত মিজানকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশ চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ