শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

এবার ক্রেন দিয়ে পুরো এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোরের দল

আন্তর্জাতিক ডেস্ক / ৭৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এটিএম বুথে চুরি বা ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। তবে এবার ঘটেছে একেবারে সিনেমার মতো কাণ্ড, আস্ত এটিএম মেশিনই ক্রেন দিয়ে তুলে নিয়ে পালিয়েছে চোরের দল!

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরের ব্রুকল্যান্ডস স্কয়ার এলাকায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে এলাকার এক সুপারমার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

চুরির সময় এক প্রত্যক্ষদর্শী দূর থেকে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, কালো মুখোশ পরা কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও ভারী নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে মার্কেটের সামনে আসেন। এরপর টেলিহ্যান্ডলারের সাহায্যে দোকানের একাংশ ভেঙে পুরো এটিএম মেশিনটি তুলে নিয়ে যায় তারা। কয়েক মিনিটের মধ্যেই গাড়িতে করে পালিয়ে যায় চোরেরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

কর্মকর্তারা জানান, এটিএম তোলার সময় মার্কেটের ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ