শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

এবার ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

শনিবার (২৫ অক্টবর) রাতে উপজেলার নুরজাহান ক্লাবে এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সদ্য বিএনপিতে যোগ দেওয়া মো. নাসির উদ্দিন বলেন

, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক উপজেলা সভাপতি জালাল আহমেদ ফকিরের নেতৃত্বে আমরা দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।’

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা জাগো নিউজকে বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচিত হবে এটা অনেকের কাছেই এখন দিবালোকের মতো পরিষ্কার। সবাই চায় এলাকার মানুষের উন্নয়নের সাথে থাকতে তাই তারা বিএনপিতে যোগদান করেছে। আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি। এছাড়া গতকাল বরগুনা সদরে ৭ ন্বর ঢলুয়া ইউনিয়নে তিনটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষও বিএনপিতে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ