শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

এক ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মারামারি; পুরো কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ৭৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানে তালা ঝুলছে।

কলেজ সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করতেন। একই ছাত্রীকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় তাদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত হয়। এ নিয়ে সকালে কলেজ প্রাঙ্গণে কথা কাটাকাটির একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয় কিছু লোক কলেজে প্রবেশ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, ‘অযাচিত পরিস্থিতি এড়াতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা ডেকে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ