চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপের পর এবার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে আজ রোববার (৭ সেপ্টেম্বর)। এ প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিশ্চায়ন করেছেন, তাদের স্ব স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করা যাবে। এ কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে।
ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।