শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে: ডা. তাহের

ডেস্ক রিপোর্ট / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসর কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা’সহ ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদানপূর্বক মতিঝিল শাপলা চত্ত্বরের জমায়েতে তিনি এ কথা বলেন।

নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।

তিনি আরও বলেন, ‘আমরা রাজপথে এসেছি। প্রয়োজনে আবারও রক্ত দেবো। জুলাইয়ের অর্জন সনদকে ব্যর্থ হতে দেবো না।’

তিনি বলেন, ‘সরকার চালাকি শুরুতে করেছে। আপনারা চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায় করবো, দাবি আদায়ে বাধ্য করা হবে। সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।’

তিনি বলেন, নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।

তিনি আরও বলেন, ‘জনগণ আরেকটি প্রহসনের নির্বাচন চায় না। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ আবারও অন্ধকারে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ