শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

একটি দল ছাড়া সবাই পিআর চায়: জামায়াত নেতা বুলবুল

ডেস্ক রিপোর্ট / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) চায় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

রোববার (১২ অক্টোবর) ‘জুলাই জাতীয় সনদের’ ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সময় তিনি এই কথা বলেন।

রোববার (১২ অক্টোবর) ‘জুলাই জাতীয় সনদের’ ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সময় তিনি এই কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না। সব ভোটের মূল্যায়ন হবে।’

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করা হয়েছিল। তাই আমরা সংবিধান সংস্কার চাই।’

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, তবে নির্বাচনের সঙ্গে গণভোট অগ্রহণযোগ্য। তার মতে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ