শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

‘একটা মার্ডার করেছি আরও ১০০ টা মার্ডার করব’

স্থানীয় রিপোর্ট / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করবো’। এক ভিডিওতে এভাবেই বলছিলেন খুনের মামলার প্রধান আসামি কাঞ্চন। গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এমন একটি ভিডিও নজরে আসে এই প্রতিবেদকের। যা গতকাল রাতে ইংরেজিতে “শাওন জামান” নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তার দাবি তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের হাতে তার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন—তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।

আইনজীবীর পোস্টে বলা হয়, পূর্বপাড়ায় তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। সে একজন মাদক ব্যবসায়ী বলেও তিনি পোস্টে দাবি করেছেন।

এছাড়া সে (কাঞ্চন) একাধিকবার তার বাসায় অস্ত্র নিয়ে হামলা করে।‌ পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গতকাল (বুধবার) রাতে করা জিডিকেও অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।

তিনি বলেন, এটা কী সেই নতুন বাংলাদেশ? যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাস চালায় আর প্রশাসন চুপ থাকে? একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।

সূত্র জানায়, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। এই কাঞ্চন ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ওই ঘটনায় গতকাল রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকি-ধামকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা মোবাইল ফোনে বলেন, ভিডিওটি এখনও দেখিনি। তদন্ত করে দেখা হবে। এসময় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললেও অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ