শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

একই পরিবারের ৩ জন দৃষ্টিহীনকে তারেক রহমানের সহযোগিতা

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মন্ডল। দৃষ্টিহীন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি জীবনের সঙ্গে লড়াই করছেন। এ খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একই পরিবারের ওই দৃষ্টিহীন তিনজনের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাড়িয়ালী গ্রামে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময় পরিবারটির সার্বিক খোঁজ খবর নেওয়াসহ চিকিৎসার আশ্বাস দেন। এছাড়া একই উপজেলার বিএনপির অসুস্থ থাকা নেতাকর্মীদের খোঁজখবর নেন।

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, দৃষ্টিহীন মা ও দুই মেয়ে নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অস্বচ্ছল অবস্থায় জীবন যাপন করছে। বিএনপি মানবতার দল। বিএনপি গণমানুষের জন্য কাজ করে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— যশোর চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলী বুদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এমএ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চার সদস্যের এই সংসারের একমাত্র উপার্জনকারী হলেন মোহাম্মদ মিলন। পাঁচ বছর আগে হঠাৎ তার স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে, বড় মেয়ে নয় বছর বয়সী মারুফা জন্ম থেকেই অন্ধ। এছাড়া ছোট মেয়ে সাত বছর বয়সী মরিয়মের দুই বছর আগে এক চোখ অন্ধ হয়ে যায়। অন্য চোখেও খুব কম দেখতে পারে সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ