শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

একই পরিবারের পাঁচজনসহ ৯ জন জামায়াত কর্মী যোগ দিলেন বিএনপিতে

ডেস্ক রিপোর্ট / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

যশোরের শার্শা উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন কর্মী। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

যোগদানকারীরা হলেন, টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন ও মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।

নতুন যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা আগামীর রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের দোয়া কামনা করেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, জামায়াতের সঙ্গে জড়িত থেকে তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন। কিন্তু জাতীয়তাবাদী দলের আন্দোলন-সংগ্রাম ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।

তবে বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় জামায়াতে ইসলাম। বাগআঁচড়া টেংরা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, উল্লিখিত ৯ জন কখনোই জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন না। তাদের দাবি, মোনসুর আলির পাঁচ ছেলে সবসময় বিএনপির সমর্থক ছিলেন। আর আবু বক্কর, আবু হাসান, মুকুল হোসেন ও অহিদ হোসেন একসময় চরমোনাইপন্থী ও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।

জামায়াতের টেংরা ৮ নং ওর্য়াডের সভাপতি ইবাদ আলী অভিযোগ করে বলেন, এদের জামায়াত কর্মী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ