শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষ কি আসলেই সম্ভব

ডেস্ক রিপোর্ট / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব প্রশ্ন করে বলেছেন, এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষ কি আসলেই সম্ভব?

সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার পর ফেসবুকে তিনি এ প্রশ্ন করেন।

মির্জা গালিব ফেসবুকে লেখেন, ‘নিউইয়র্কে আওয়ামী লীগের কিছু গুন্ডাকে দেখলাম আখতার, জারা আর মির্জা ফখরুলকে গালাগালি করতে। একটা গালি আমার কানে আটকে গেছে, “জুলাই সন্ত্রাসী”। আওয়ামী লীগ মূলত জুলাইকে একটা সন্ত্রাসী ঘটনা বলেই মনে করে, আর হাসিনার অবৈধ শাসনকে মনে করে বৈধ। এর আগে গোপালগঞ্জের ঘটনাতেও আমরা দেখেছি এদের সন্ত্রাসী খাসলতের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই।

আখতার এনসিপির রাজনীতি করে। সেই রাজনীতি নিয়া ভাল-মন্দ নানান অভিমত থাকতে পারে। কিন্তু প্রশ্ন যদি হয় জুলাইয়ের, তাহলে এইটা আর কোনো দলগত ইস্যু থাকে না। জুলাইকে প্রশ্ন করে আওয়ামী লীগ যখন আখতারকে গালি দেয়, ডিম মারে — তখন আওয়ামী লীগ আসলে আমাদের সবাইকে গালি দেয়, সবাইকে ডিম মারে। আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে।

এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষ কি আসলেই সম্ভব? জুলাইয়ের এক বছরের মধ্যে এই ঘটনা ঘটাচ্ছে তারা, একটু সুযোগ পেলে এরা আবার আমাদের মারবে একইভাবে — বুলেট দিয়া, রাতের অন্ধকারে উঠাইয়া নিয়া, আয়নাঘরে গুম কইরা, ধইরা নিয়া ভারতে পাচার কইরা।

জুলাইয়ের সাথে আপোষ কইরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ আমাদের সংগ্রামে, আমাদের বিপ্লবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ