শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ, কলেজ শাখা ছাত্রদল সভাপতি আটক

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) পরীক্ষা চলাকালীন কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক। আটককৃত মৃদুল হাসান ওই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে বলা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান জানান, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। এ্যসিল্যান্ড স্যার এবং কলেজের সিনিয়র স্যারদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, আটককৃত মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ