শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

এইচএসসির ফলে নজিরবিহীন ধস: ৪ দফা দাবিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনে নামার ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ৫২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সদ্য প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নজিরবিহীন ধসের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ফেল করা ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা। চার দফা দাবিতে তারা আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েতের আহ্বান জানিয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ২১ বছরে সর্বনিম্ন।

এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তিসহ ফলের সব সূচকেই এবার ব্যাপক ধস নেমেছে। এই ফল বিপর্যয়ের পরই শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দেন। তবে আন্দোলনের মূল আয়োজকদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—

  • ১. সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা : ফল খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা।
  • ২. খাতা পুনর্মূল্যায়ন : বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কেবল খাতা পুনর্নিরীক্ষণ নয়; বরং খাতার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) রিচেক করা।
  • ৩. নম্বর বিভাজন প্রদর্শন : ফেল করা বিষয়ের নম্বর সব অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) আলাদাভাবে মার্কশিটে প্রদর্শন করা।
  • ৪. সম্মিলিত পাসের ব্যবস্থা : সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাসের ব্যবস্থা চালু করা।

শিক্ষার্থীরা মনে করছেন, এই অস্বাভাবিক ফল বিপর্যয়ের কারণে অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে, যার প্রতিকার চেয়েই তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ