শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

উদ্বোধনের ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি কাকিনা শম্ভু সরোবর পর্যটন কেন্দ্র

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ প্রতিনিধিঃ / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় আনুমানিক ১৮৬০ সালে বাবু শম্ভু চন্দ্র চৌধুরীর জমিদারি শাসনামলে নির্মিত হয় শম্ভু সরোবর । শম্ভু সরোবর মূলত একটি বড় দীঘি । এর পাশে রয়েছে একটি বিশাল বৃক্ষ উদ্যান । এখানে শিশুদের খেলাধুলা করতে দেখা যায় । অনেকেই উদ্যানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসে।

২০০৬ সালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক খান পর্যটন কেন্দ্র হিসেবে এর উদ্বোধন করলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সরোবরের পানিতে প্লাস্টিকের বোতল, আবর্জনা ভাসতে দেখা যায় । বেঞ্চ থাকলে বসার উপযুক্ত নয়। ছাতা থাকলেও নড়েচড়ে অবস্থা।

তবুও অনেকেই ঘুরতে আসেন । ঘুরতে আসা রুবেল নামে একজন বলেন, এখানকার সরোবরের পানির রঙ সবুজ যেটা অন্য কোথাও দেখা যায় না। শিশুদের বিনোদনের জন্য এখানে অনেক কিছু করা যেতে পারে।

এটির সঠিক রক্ষণাবেক্ষন করা করা হলে লালমনিরহাট জেলার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিনত হবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ