শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের শাখা অফিসে অগ্নিকান্ড, ২৫ লক্ষ টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংক সিংগাইর শাখার ক্ষুদ্রঋন দান বিভাগ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাংকের আসবাবপত্র, কম্পিউটার, এসি, ডেকারেশনসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার(১৭ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার শহিদ রফিক সড়কের উপজেলা পরিষদের অদূরে দেওয়ান প্লাজায় ইসলামী ব্যাংকে এ র্দুঘটনা ঘটে।

স্থানীয়রা ও ব্যাংক সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত ৩ টার দিকে বিদ্যুতের শর্ক-সার্কিট হয়ে হঠাৎ ব্যাংকের ক্ষুদ্র ঋনদান বিভাগে আগুন লাগে। এ সময় ব্যাংকের সিকিউরিটি গার্ড আগুন দেখে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ব্যাংকের আসবাবপত্রসহ ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে উপজেলা ফায়ার স্টেশনের টিম এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যুতের শর্ট-শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ