শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কার্ড থাকার পরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা ও বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন মনোনিত জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান এই অভিযোগ করেছেন।

তিনি বলেন নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় তালিকা প্রদানের মাধ্যমে নির্বাচনী এজেন্ট নিশ্চিত ও তাদের ছবিযুক্ত এজেন্ট কার্ড কমিশন থেকে প্রাপ্তি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কিছু সংগঠন ব্যতীত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন ডাকসু নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

খায়রুল আহসান মারজান আরও বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল আটটার আগে ছাত্রদলের প্যানেল থেকে পাঁচজন এজেন্ট ঢোকার সুযোগ করে দিলেও ইশার প্যানেল থেকে বৈধ কার্ডধারী একজন এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না। বরং কার্ড থাকা সত্ত্বেও বের করে দিচ্ছে। মারজান বারবার জানতে চাইলেও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোন সদুত্তর দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

কোন পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে হুশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা আগেই আশঙ্কা করেছিলাম নির্বাচন কমিশনে থাকা সাদা দলের ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করার সংখ্যা রয়েছে। আজ নির্বাচনের দিন এই ঘটনারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করলে আমরা কোনভাবেই তা সহ্য করব না। যদি আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া না হয় এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে এর জবাব দিবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ