শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যে যদি তা না করে, তাহলে ইসরায়েল “সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে”।’

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এ নিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল।

আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, ‘ যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এখানে ইসলামি প্রজাতন্ত্র বিজয় লাভ করেছে; যা যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড়।’

খামেনি যুক্তি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ইহুদিবাদী সরকার কার্যত ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে পরাজিত ও চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।’

এদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ করে তিনি এমন বার্তা দিয়েছেন। তিনি শিগগিরই জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেবেন জানিয়েছে আল জাজিরা।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ