শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ইসরায়েলে ভয়াবহ হামলা চালালো ইরান, গুড়িয়ে দিলো প্রতিরক্ষা সদর দফতর

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান।

শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম দ্য টাইমস ও নিউইয়র্ক টাইমসের যাচাই করা একটি ভিডিও থেকে এ তথ্য জানা গেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমটি।

এর আগে, গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৯ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দফতরে আঘাত হানে। এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়। যা আইডিএফ সদর দফতরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

উল্লেখ্য, শুক্রবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা শুরু করে তেহরান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তেল আবিব থেকে সরাসরি ফুটেজে ইসরায়েলি শহরের উপর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর দেখেছে তাদের প্রতিবেদক। প্রতিশোধমূলক ইরানের এই আক্রমণ শুরু করার সাথে সাথে জরুরিভাবে সুরক্ষিত স্থানে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা।

দখলদারদের সেনাবাহিনী এক্সে এক পোস্টে লিখেছে, ‘ইরান থেকে প্রজেক্টাইল ফায়ারের কারণে লাখ লাখ ইসরায়েলি উত্তর ইসরায়েলে আশ্রয় নিতে দৌড়াচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ