শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ইসরায়েলে এবার ৩৯ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার এই হামলা চালানো হয় বলে ইসরায়েলি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়। তাদের প্রতিবেদনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এবারও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা হয়েছে। এবারের সংঘাতে বেশিরভাগ সময় ইসরায়েলের এই অঞ্চলেই হামলা করে আসছে ইরান।

ইসরায়েলি বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, সেখানকার বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে হাইফা ও বীরশেবা এলাকায়। জানা গেছে ওই এলাকায় হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন আহত হয়েছে। এর বাইরে জেরুজালেমেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এসব ক্ষেপণাস্ত্র কোন ধরনের এবং ঠিক কখন আঘাত হেনেছে, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বলছে, এবারের হামলায় মোট ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। তবে এ ব্যাপারে ইরান কিংবা ইসরায়েল– কোনো কর্তৃপক্ষের কাছ থেকেই স্পষ্ট করে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ