শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ইসরায়েলে আরেক দফায় ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। এ নিয়ে ২১ দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান। এর অংশ হিসেবে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র অভিযানের ধারাকে আরও জোরদার করা হবে।

১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২৩ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২১ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ