শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান; ইসরায়েলিদের পালাতে বলল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আবারও আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে।

বিবিসি বলছে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ইসরায়েলের ‘আয়রন ডোম’ ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে।

এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ