শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বাংলাদেশ দূতাবাসের, প্রাণে বেঁচেছেন কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানের রাজধানী তেহরানে সোমবার (১৬ জুন) ইসরায়েলের হামলায় সেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, অন্তত একজন কর্মকর্তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে ওই কর্মকর্তা হামলার সময় বাড়িতে না থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ভুক্তভোগী কর্মকর্তা ওয়ালিদ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।’

তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সাধারণত জর্ডান নামে পরিচিত এক আবাসিক এলাকায় থাকেন, যা শহরের তিন নম্বর জেলায় অবস্থিত। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার ইসরায়েল সেসব স্থাপনায় পূর্ব ঘোষণা দিয়ে হামলা চালায়।

হামলার আগে এলাকাবাসীকে সরে যেতে বলা হয়েছিল। ফলে প্রাণহানির ঝুঁকি কিছুটা কমলেও অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালিদ ইসলাম বলেন, ‘আমাদের আশপাশে এখন আর কিছুই নেই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে, বাকিটুকু ধ্বংসস্তূপ।’

হামলার ঘোষণা পাওয়ার পরই তেহরানের তিন নম্বর জেলায় অবস্থানরত বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি নাগরিকদের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয় ঢাকা। পরে দূতাবাস কমপ্লেক্স খালি করে কর্মকর্তারা শহরের অন্যত্র আশ্রয় নেন।

কিন্তু হামলার পরিসর ক্রমেই বাড়তে থাকায় এখন তেহরান ছেড়ে বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, ‘আমরা তেহরানে অবস্থানরতদের নিয়ে উদ্বিগ্ন। তাদের যাতে আর ক্ষতির আশঙ্কা না থাকে, সেজন্যই দূতাবাসের কর্মকর্তা ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করছি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তেহরানে বর্তমানে প্রায় ৪’শত বাংলাদেশি রয়েছেন এবং তারা সবাই অক্ষত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ