শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া সামান্য আঘাত নিয়ে আরও ১৬ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে শনিবার (২১ জুন) ভোররাতে ১৮তম দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এটি ছিল ইরানের ১৮তম আক্রমণ। এতে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অপারেশনাল সাপোর্ট সেন্টারগুলোতে হামলা চালানো হয়েছে।

এই হামলায় ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করা হয়। ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনকে বাধা দিতে পারেনি বলে দাবি আইআরজিসির। পাশাপাশি সম্মিলিত ড্রোন, ক্ষেপণাস্ত্র অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। এছাড়া ক্ষয়ক্ষতির কোন তথ্যও প্রকাশ করেনি দেশটি।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল, এরপর থেকে টানা নয়দিন চলছে সংঘাত। এ সময় একের পর এক হামলা ও পাল্টা হামলা চালিয়েছে দুই দেশ। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ