শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ইসরায়েলের এক ডজন ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। পূর্ণভাবে সচল হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরইমধ্যে বেশ কিছু ড্রোন ও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে আল জাজিরা বলেছে, ইরানি বাহিনী ইসফাহান শহরে একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সম্প্রচার সংস্থাটি ভূপাতিত করা মনুষ্যবিহীন বিমানের ফুটেজও প্রকাশ করেছে, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়।

এছাড়া সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান প্রদেশের ভারমিন্ট শহরের জাভাদাবাদ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনেয়ি বলেন, ‘ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।’ ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না এবং তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ