শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ইসরায়েলের আকাশসীমা ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছ, তাদের শক্তিশালী ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে প্রতিদ্বন্দ্বী দেশটিকে “ইরানের কর্তৃত্বের বার্তা পাঠিয়েছে”।

বুধবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানি সংবাদ সংস্থাগুলোতে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আক্রমণ প্রকাশ করে আমরা অধিকৃত অঞ্চলের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি এবং এর বাসিন্দারা ইরানি আক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণ অরক্ষিত।’

এদিকে ইসরায়েলি মিডিয়া অনুযায়ী, সর্বশেষ হামলা তেল আবিবের উপর বিস্ফোরণ ঘটায় এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। কৌশলগত স্থানে প্রভাব সম্পর্কে তথ্য সেন্সর করার কারণে ইসরায়েলের অন্য কোনো স্থানে আঘাত করেছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগে ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পরে সামনে আসলো আইআরজিসির বিবৃতিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ