শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলি ভূখণ্ডে জোড়ালো হামলা; আবারও ৮ দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) নতুন আরও ৮ দফায় ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এর আগে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়ে হামলার দাবি করে ইরান। এদিন একযোগে তেল আবিব, জেরুজালেমসহ একাধিক শহরে ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনী। হামলা হয়েছে বন্দর নগরী হাইফা ও হার্জলিয়া শহরেও। চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এদিকে, ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। এমনকি দেশটির যুদ্ধকালীন সেনাপ্রধান আলি সাদমানিকে হত্যার দাবিও তাদের।

এরপর যাকে দায়িত্ব দেয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আবদোলরাহিম মুসাভি ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ হামলার ঘোষণা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, মুসাভি বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতা। শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ