গাজাগামী মিডিয়া ফ্লোটিলা থেকে অপহৃত হওয়ার পর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার আগে একটি আবেগঘন বার্তা পাঠিয়েছেন।
তাঁর বার্তায় তিনি গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন এবং এই কাজে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর সক্রিয় সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে আসা একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে জানবেন’আমরা সমুদ্রে বাধাপ্রাপ্ত হয়েছি এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এই দেশটিই গাজায় গণহত্যা চালাচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর সক্রিয় সহযোগিতা ও সহায়তা রয়েছে। আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’