শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, শত্রুপক্ষই ভিক্ষা চেয়েছিল: সাবেক বিচারক

আন্তর্জাতিক ডেস্ক / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

ইসলামিক রিপাবলিকের শত্রুরা ভয়ে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে, ইরানের সাথে কোনো চুক্তি হয়নি—শনিবার (২৮ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক আলী আসগর মুজতাহিদজাদেহ এ কথা বলেন।

রাসা নিউজকে দেয়া সাক্ষাৎকারে মুজতাহিদজাদেহ বলেন, ইরান কোনো চুক্তি করেনি বা শান্তি চায়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছে। আলী আসগর মুজতাহিদজাদেহ বলেন, তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোনো উল্লেখই নেই।

তিনি এও বলেন, ‘শত্রু আক্রমণ করেছিল, জবাবে আঘাত পেয়েছে এবং শেষে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে’। কোমের বিশেষ ধর্মীয় আদালতের সাবেক প্রধান মুজতাহিদজাদেহ বলেন, “ইরান সর্বদা জাগ্রত ও সশস্ত্র’।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে, আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ