শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে ঘণ্টাব্যাপী ট্রাম্প-পুতিন ফোনালাপ

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানান তিনি। সেইসাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়েও আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্টের সাথে।

শনিবার (১৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। ফোনালাপের ব্যাপ্তি ছিল প্রায় ৫০ মিনিট।

ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন এবং সংঘাতের সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। সেইসাথে, এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতির অপ্রত্যাশিত পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উশাকভের আরও জানান, ট্রাম্প তার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের ঘটনাবলিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। এ সময়, দুই নেতা বলেন, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথে ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

অপরদিকে রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ অনুসারে, ইউক্রেন সম্পর্কে পুতিন মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, রাশিয়া ২২ জুনের পরে ইউক্রেনীয়দের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। ফোনালাপকালে ট্রাম্প সংঘাতের দ্রুত সমাধানের জন্য তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ