শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ইরানে মার্কিন হামলার পর আতঙ্কে নিউইয়র্ক, কড়া নিরাপত্তা জারি

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।

এনওয়াইপিডি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাড়তি সতর্কতা হিসেবে নিউইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি।

প্রায় ৮০ লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কি না, তা পর্যবেক্ষণ করছে পুলিশ।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের এমনিতেই অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি।

তিনি বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য।

গুতেরেস আহ্বান জানান, সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে।

তিনি সতর্ক করে বলেন, এই সংকটময় সময়ে বিশৃঙ্খলার চক্র বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো সামরিক সমাধান নেই। সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কূটনীতি। একমাত্র আশার নাম—শান্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ