শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ইরানে তালিকাভুক্ত বাংলাদেশি ৬৭২, খোঁজ রাখছে দূতাবাস

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ইরানে ইসরায়েলের হামলায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কোনো নাগরিকের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সোমবার তেহরানের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইরানে ইসরায়েলের হামলার পর থেকে দূতাবাস বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর রাখছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।

দূতাবাস জানায়, বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি রয়েছেন। তবে তালিকার বাইরেও বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন দেশটিতে। সব মিলিয়ে এ সংখ্যা হতে পারে প্রায় ১৪ হাজার। এর মধ্যে বেশির ভাগ অনিয়মিত হয়ে পড়েছেন।

এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করছে বাংলাদেশ দূতাবাস। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস জরুরি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে মোবাইল ফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হলো +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫। এ ছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে, +৮৮০১৭১২০১২৮৪৭।

১৩ জুন ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কাঠামোসহ ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের সেনাপ্রধানসহ ২০ জনের বেশি সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর পর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ