শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ইরানের রাজধানীতে বিস্ফোরণ, সবাইকে তেহরান ছাড়তে বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রায় ১ কোটি মানুষের শহর তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ শহর নাতানজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

দেশটির সংবাদ ওয়েবসাইট আসরিরান জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলের নাতানজে, যেখানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অবস্থিত, সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নাতানজ সাইটের গুরুত্বপূর্ণ এলাকাগুলো মূলত গভীর ভূগর্ভে অবস্থিত, যাতে শক্তিশালী বোমা হামলা ছাড়া অন্য সব হামলা থেকে এগুলি সুরক্ষিত থাকে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবর্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ট্রুথ সোশ্যালে তিনি বলেন, “সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!”, তবে কেন ছাড়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, “ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক, এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!”

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্রতর সংঘাতের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই চলে যাচ্ছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, “জি৭ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের দিনটি দুর্দান্ত কেটেছে, এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষরও হয়েছে। অনেক কিছু সম্পন্ন হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার কারণে, প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে রাষ্ট্রপ্রধানদের সাথে ডিনারের পর চলে যাবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ