শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ইরানের পাশে পাকিস্তান, পরমাণু ইস্যুতেও অবস্থান স্পষ্ট করলেন শেহবাজ শরীফ

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ ছাড়া ইরানের পরমাণু ইস্যুতেও ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।সোমবার (২৫ মে) পাক প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে। ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে।’পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপি জানায়, ইরান সফরকালে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।শাহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিক উঠে এসেছে। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে।বৈঠকে শাহবাজ বলেন, পাকিস্তান ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে। উভয় দেশই মতৈক্যে পৌঁছেছে যে ভাতৃপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো উচিত।

 

এ সময় গাজা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন শাহবাজ শরিফ। বলেন, ‘গাজায় ইসরাইলি আগ্রাসনে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, এটি একটি রক্তাক্ত অধ্যায়।’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা যেন অবিলম্বে একটি টেকসই যুদ্ধবিরতির জন্য তাদের প্রভাব কাজে লাগায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ