শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ১৮ বছর বয়সী ইতেন জ্যাকস বিয়ার শেবার বাসিন্দা। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান।

বিবিসি ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানায়, এ ঘটনায় কমপক্ষে চারজন ইসরায়েলি নিহত হয় এবং আহত হয়েছেন ৩৩ জন।

দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

১৩ জুন থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর ইরানের হামলায় ২৮ জন নিহত হয়েছে।

অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইরানের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন বেসামরিক লোক নিহত এবং ৪ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ