শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ইরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে : প্রেসিডেন্ট ট্রাম্প

ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন ইরানের আকাশের সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ নিয়েছি। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে পোস্ট করা এক বার্তায় তিনি লেখেন, ইরানের ভালো ধরনের স্কাই-ট্র্যাকার ও প্রতিরক্ষা সরঞ্জাম ছিল—সংখ্যাতেও কম ছিল না। কিন্তু সেগুলো আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। আমেরিকান চিন্তা, প্রযুক্তি আর নির্মাণের সামনে কেউই টেক্কা দিতে পারে না।

আমেরিকার চেয়ে ভালো কেউ করে না।

অবশ্য ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসছে, ইসরায়েলের ইরানে সাম্প্রতিক বিমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকা রাখেনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে গত শুক্রবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ওয়াশিংটন সতর্ক ভঙ্গিতে জানিয়ে আসছিল, তারা সরাসরি জড়িত নয়।

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র আসলেই কী ভূমিকা পালন করছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ