শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ইউনূস চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল : ইলিয়াস

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, ‘জনগণের সমর্থন আর সম্মানকে কাজে লাগাতে পারেনি ইউনূস সরকার। উল্টো চোর বাটপারদের সুযোগ করে দিয়েছে। এমনকী নিজেও এই সুযোগ কাজে লাগিয়েছে।’

আজ শনিবার (৪ অক্টাবর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন ইলিয়াস হোসাইন।

নিজের পোস্টে ইলিয়াস লেখেন, ‘এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ড. ইউনূসের আগে কেউ পায়নি। কিন্তু ইউনূস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটে সুযোগ করে দিল, নিজেও…!’

ইলিয়াসের সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সমর্থন জানিয়ে লিখেছেন, ‘এই দেশের ক্ষমতার চেয়ারটা হচ্ছে লুটেরাদের কেনা চেয়ার।’ কারো মন্তব্য, ‘এ দেশের জনগণের কপালে ভালো কিছু নেই!’ কেউ লিখেছেন, ‘একজন সুদের উদ্যোক্তা ও ম্যানেজারের থেকে এর বেশি আশা করাই ভুল হয়েছে।

’ কেউ আবার ইলিয়াসকে খোঁচা মেরে লিখেছেন, ‘আপনি এত পারলে দেশে এসে দ্বায়িত্ব নিয়ে দেখান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ