শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার (১২ জুলাই) উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। ওই নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আহমদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। ইয়াবাগুলো তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল। আটক নুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ