শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আ.লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। উন্নয়ন না করে প্রচার চালিয়েছে। দেশের দ্বিতীয় স্থলবন্দর এই হিলি। এখানকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। নেই কোনো উন্নয়নের ছোঁয়া। আমরা দেখতে চাই, হিলি স্থলবন্দর এলাকা উন্নয়নের জন্য যেসব সরকারি বরাদ্দ হয়েছিল, তা কীভাবে লুটপাট হয়েছে।

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের হাকিমপুরে হিলি চারমাথা মোড়ের পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব ভালো একজন নেতার হাতে তুলে দিতে হবে, সে যে দলের হোক না কেন। প্রতীক বড় বিষয় নয়। ভালো নেতা দেখে ভোট দেবেন। খারাপ লোকের ভয় বেশি, আপনারা খারাপ লোকের অপকর্ম রুখে দেবেন। দেখবেন তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন।

এ সময় বক্তব্য দেন সাদিয়া ফারজানা দিনা, ডা. আব্দুল আহাদ, ডা. আতিক মুজাহিদ, সানোয়ার তুষার, আবু সাঈদ লিওন প্রমুখ।

এর আগে সকালে তিনি ঘোড়াঘাটের আজাদ মোড়ে পথসভা করেন। পরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ