শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

আ.লীগের মশাল মিছিলে ধাওয়া, পিটিয়ে ৪ জনকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল বের করার এক মিনিটের মধ্যেই তাঁদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

আজ রোববার রাত ৮টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক ও জনপথ বিভাগের ফেরি কার্যালয়ের সামনে একদল আওয়ামী লীগ কর্মী স্লোগান দিয়ে মিছিল করে। তারা সংখ্যায় ১৫ থেকে ২০ জন ছিল। মিছিলটি বাস টার্মিনালের দিকে এক মিনিটের পথ অগ্রসর হলে ছাত্র-জনতা হামলা চালায়। মিছিলকারীরা পালানোর সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা গ্রামের শাহদত হোসেন অপু তালুকদার, দক্ষিণ চহঠা গ্রামের মোহাম্মদ জাকির হোসেন, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের সজীব হাওলাদার (৩৭) ও বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ শাহিন শেখ (৪০)।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ