শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ডাকসু ভিপি

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে তিনি এই ঘোষণা দেন।

সাদিক কায়েম বলেন, ‘প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। গত এক বছর ধরে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সব দোসরদের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেসব গণহত্যার বিচার করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।’

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। এনসিপি ঘটনার প্রতিবাদে আজ কর্মসূচি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ