শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আহতদের পুরোপুরি চিকিৎসা সহায়তা দেবে সরকার, বিদেশ থেকে চিকিৎসক আনা হবে

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পুরোপুরি চিকিৎসা সহায়তা দেবে সরকার। কুয়েত মৈত্রী হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মেডিকেল টিম প্রস্তত। এর আগে সোমবার (২১ ‍জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। ১টা ১৮মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

অপরদিকে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আজকে জাতীর জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনো ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না।

পুরো রাষ্ট্র শোকাহত জানিয়ে তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনী অনুযায়ী রোগীদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবিস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন। এ ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ