শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচনে রংপুরের ছয়টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত রংপুরের ছয়টি আসনে মনোনীত প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম।

ঘোষিত এই ছয় প্রার্থীর মধ্যে রংপুর ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকার ছিলেন সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির হয়ে ২০০১ সালে ওই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন।

এছাড়া রংপুর-১ (গঙ্গাচড়া ) আসনের প্রার্থী মোকাররম হোসেন সুজন সাবেক ইউপি চেয়ারম্যান ও সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং সাইফুল ইসলাম ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

রংপুর-৩ (সদর) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু এবং গোলাম রব্বানী এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ