শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন: বাবার সাক্ষ্য

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন শহিদ আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন। আদালতকে তিনি বলেন, আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন।

মকবুল হোসেন বলেন, জীবিত থাকতে ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিলো তার, তবে এখন যারা ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখতে চান তিনি।

এর আগে, গতকাল বুধবার (২৭ আগস্ট) আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি তুলে ধরেন আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট।

তারও আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এদিকে সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৮ জুলাই আলোচিত এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। পরে ৩০ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়। এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ